হোম » অন্যান্য বিভাগ » রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০মে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষাটি দুপুর ১২ টায় শুরু হয়ে ১ টায় শেষ হয়। 
এবারের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ২২০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আগমন উপলক্ষ্যে শাহজাদপুরজুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বিগত বছরের ন্যায় এবছরও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শাহজাদপুরে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।  অনুষ্ঠিতব্য বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মারিয়া সুলতানা কেয়া  বলেন, আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অত্যান্ত আনন্দের সাথে পরীক্ষা দিতে পেরেছি। বিএনসিসি, জেলা, বিভাগীয় কল্যাণ সংগঠনগুলো সিটপ্ল্যান, প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং ব্যাগ, বইপুস্তক রেখে সহযোগিতা করেছে।
নওগাঁ জেলার আরেক শিক্ষার্থী রিপন জানান  মফস্বল শহরে কেন্দ্র হলেও আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে সন্তুষ্ট। কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক, শিক্ষিকাগণ অত্যন্ত বিনয়ী ছিলেন। এছাড়াও আবাসন, পরীক্ষার হলে প্রবেশ প্রভৃতি ক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সহযোগিতা করেছে।
উল্লেখ্য সারাদেশে জিএসটি  গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে বি-ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩টি (এ, বি, সি) ইউনিটে সর্বমোট ৭৬৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!