হোম » অন্যান্য বিভাগ »  শেরপুরে অভিমানে এক যুবকের আত্মহত্যা

 শেরপুরে অভিমানে এক যুবকের আত্মহত্যা

এম এ রাশেদ: বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট পানে রবিন হোসেন (২৩), নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ই মে) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের উপর অভিমান করে রবিন গ্যাস ট্যাবলেট পান করে। তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। ভোরে সেখানে তার মৃত্যু হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!