
এম এ রাশেদ: বগুড়ার ধুনটে বাস গাড়ি থাকায় ফেরদৌস আলম (৩৫), নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ই মে) দুপুর পৌনে ২টায় উপজেলার ধুনট সদর ইউনিয়নের উল্লাপাড়া বাইপাস সড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস আলম, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাজারহাটি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে এবং আহত মোটরসাইকেল চালক হলেন প্রতিবেশী ওসমান গনির ছেলে আব্দুল মমিন (২০), আহত ব্যক্তি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হুকুম আলী বাইপাস সড়কে মোটরসাইকেলযোগে কাজিপুর যাওয়ার সময় উল্লাপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাস গাড়ি সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে।
ঘটনাস্থল থেকে ফেরদৌস আলম কে অতি দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্মকর্তা ডাক্তার তাহাকে মৃত্যু বলে ঘোষণা করে।
পরে লাশ টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানান ওসি রবিউল ইসলাম।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২