
মোহাম্মদ হানিফ: নোয়াখালী সোনাইমুড়ীতে মারকাযুল হুফফায ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ইব্রাহিম খলিল (১৩) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। গত শনিবার বিকেল ৫টার দিকে সোনাইমুড়ী বাইপাস সারিয়া টাওয়ারের অবস্থিত মাদরাসার ৩য় তলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের প্রবাসী সুমন মিয়ার ছেলে ইব্রাহিম খলিলকে তার মা হিফজ পড়ার জন্য মারকাযুল হুফফায ইন্টারন্যাশনাল মাদরাসায় ভর্তি করে।
গত ঈদ-উল ফিতরের বন্ধে বাড়ি যাওয়ার পর সে মাদরাসায় আসতে গড়িমসি করলে শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টায় তার ফুফাতো ভাই মোঃ রুবেল তাকে মাদরাসায় দিয়ে যায়।
এরপর মাদরাসার অন্যান্য ছাত্র বাথরুমের দরজা বারবার গিয়েও দরজা বন্ধ পায়। পরে বিকাল ৪টার দিকে ছাত্ররা বাথরুমের জানালা দিয়ে খলিলকে বাথরুমের নিষ্কাশনের ফ্যানের সাথে ঝুলে আছে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এরপর খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের চাচা ও ফুফাতো ভাই রুবেল জানান, ইব্রাহিম খলিলের উচ্চতা অনুযায়ী বাথরুমের ভিতরে দড়ি লাগিয়ে কিভাবে সে ফাঁসি দেয় তা আমাদের বুঝে আসেনা। সে আত্মহত্যা করতে পারে না দাবি করে তারা বলেন এটা হত্যাকান্ড, আমরা এর সঠিক বিচার চাই।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, মাদরাসার ছাত্র ইব্রাহিম খলিলের লাশের ময়না তদন্ত করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে পরবর্তীতে তদন্ত পূর্বক আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও