
বুধবার (১০ই মে) সকাল ১০ টার দিকে কল্যাণ সভার শুরুতেই গত মাসের প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্ব-সম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ তাদের বক্তব্যে বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যা তুলে ধরেন।
কল্যাণ সভায় এপ্রিল/২০২৩ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত বগুড়া জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট ও অর্থ পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রদান শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরে বেলা ১২.৩০ ঘটিকায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মহাসড়কের শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, দ্রুত মামলা নিষ্পত্তি, জনসচেতনতা বৃদ্ধি, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল সিনিয়র কর্মকর্তা, সকল ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার