হোম » অন্যান্য বিভাগ » ধুনটে জমি দখলের চেষ্টা:আদালতে মামলা

ধুনটে জমি দখলের চেষ্টা:আদালতে মামলা

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে মোংলা শেখ ওরফে দুখু মিয়া (৩৮) নামের এক কৃষককে গাছের সঙ্গে বেঁধে রেখে ও তার ৬  মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা খাতুনকে মারপিট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।   

গত ২৬ এপ্রিল সকালে উপজেলার থেউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোংলা শেখ ওরফে দুখু মিয়া গত ৩০ শে এপ্রিল জেলা বগুড়ার বিজ্ঞ ধুনট থানা আমালী ম্যাজিস্ট্রেট আদালত বাদী হয়ে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের থেউকান্দি গ্রামের আছের উদ্দিন এর ছেলে মাজেম আলী (৩৫), আব্দুল কুদ্দুস (৪৫), বাদশা (৩২), নবীর উদ্দিন (৩৮), আবুল খালেক (৫০), কাজল (২৪), সহ মোট ২০ জনকে আসামী করে একটি  মামলা দায়ের করে।

মামলাতে উল্লেখ থাকে যে উপরোক্ত  আসামীগন  পরস্পর একদলবদ্ধ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও অসৎ প্রকৃতির লোক। গত ২৬/০৪/২০২৩ তারিখে সকালে আসামিগন পূর্ব পরিকল্পিতভাবে বাদীর  বসত বাড়ীর দাগ জমির কিছু অংশ বেআইনি ভাবে জোর পূর্বক ট্রাকটরে মাটি আনিয়া বেদখ করার জন্য চেষ্টা করিয়া আসিতে থাকে।

বাদী তখন আসামীগন দের মাটি ভরট করিতে নিষেধ করে তখন ১৯ নং আসামী অন্যান্য আসামীদেরকে হুকুম দেয় যে, শালা মোংলা শেখকে ধরিয়া ওকে গাছের সাথে বাধি পিটাইয়া খুন করিয়া ফেল। হুকুম পাওয়ার মাত্র আসামীগন  বাদিকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক  টানিয়া হেচড়াইয়া অপহরণ করিয়া লইয়া বাদীর বসত বাড়ীর পূর্ব পাশে  লইয়া গিয়া একটি কাঠাল গাছের সহিত বাধিয়া রাখিয়া ১/২ নং আসামী লাঠি দিয়ে ও ৩/৪নং আসামী কাঠের বাটাম দিয়ে  এলোপাথারি মারপিট করে।

এসময় বাদীর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা খাতুন আসামীদের কবল থেকে বাদীকে রক্ষা করার জন্য আগাইয়া গেলে ৫/৬ নং আসমী তাহাকে চুলের মঠি ধরিয়া টানা হেচড়া করিয়া ও শরীরের  বিভিন্ন স্থানে  মারপিট করে এবং তাহার পরনের কাপড় চোপড় টানিয়া খুলিয়া বিবস্ত্র করিয়া শ্লীলতাহানি ঘটায়।

এবং ৬নং আসামী তাহার গলায় থাকা আট আনা ওজনের ৪৫ হাজার টাকার মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনাইয়া নেয়।

জেলা বগুড়া বিজ্ঞ ধুনট থানা আমামী ম্যাজিস্ট্রেট আদালত মোকদ্দমা নং ৯৮সি/২০২৩ ধুনট, মামলা টি তদন্তের জন্য  ধুনট থানায় প্রেরণ করেন বিজ্ঞ আদাল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!