
এম হিরন প্রধান : এম তারিক উল্লাহ সিকদারের ৯ ম মৃত্যবার্ষিকী আজ। ২০১৫ সালের ৮ মে, শুক্রবার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি।
তারিক উল্লাহ সিকদার ১৯৬০ সালের ১১ ফেব্রুয়ারী বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ চিশতী ছিলেন গুলশান পৌরসভার সাবেক চেয়ারম্যান।
তারিক উল্লাহ ছিলেন একাধারে রাজনৈতিক, সমাজসেবক, সাংবাদিক। তিনি সাপ্তাহিক ঊষার সম্পাদক মন্ডলীর সভাপতি ও প্রকাশক ছিলেন, ঢাকা সিটি করপরেশনের ১৯ নং ওয়ার্ড (গুলশান, বনানী) এর ছিলেন সাবেক কমিশনার।
তিনি ছিলেন, ঢাকা মহানগর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, জিয়া গবেষণা কেন্দ্র (জেডআরসি)’র সদস্য সচিব, গুলশান থানা বিএনপি’র সভাপতি।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী বনানী চেয়ারম্যান বাড়ি’র চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ চিশতীর নবম ছেলে তারিক উল্লাহ। এম তারিক উল্লাহ সিকদার ছিলেন, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর এর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
এম তারিক উল্লাহ সিকদার ছিলেন এক জন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রি লাভ করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে জাতীয় পর্যায়ে অনেক গুরুদায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক । তারিক উল্লাহ ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারী ঢাকা-৫ আসন হতে জাতীয় সংসদ নির্বাচন করেন।
এম তারিক উল্লাহ সিকদার বনানী প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, প্রকল্পবিধ লিঃ, মনন এ্যাডভের্টাইজিং ফার্ম, স্টক বিজনেস ইন্টারন্যাশনাল ও বনানী গ্রুপের স্বত্বাধিকারী ছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী এম তারিক উল্লাহ সিকদার মাত্র ৫৫ বছর বয়সে মৃত্যুবরন করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার