
আওয়াজ অনলাইন: ১৭তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (৬ মে) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। আট জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এই ধাপে কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৭৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর আগে, শুক্রবার (৫ মে) স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ফলাফল গত ২২ ফেব্রুয়ারি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার