
চাটখিল প্রতিনিধি: ১লা মে বিদ্যুৎতের আগুন পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অটোরিকশা শ্রমিকদে মাঝে আর্থিক অনুদান সহযোগিতা প্রদান করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ৬ নং পাঁচগাও ইউনিয়নের আবু তোরাব গ্রামে গত ১ লা মে গভীরে রাতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। নিমিষেই আগুন ভস্মীভূত হয় কয়েকটি দোকান, এতে দোকানের ভিতরে থাকা আগুনে ৭ টি অটোরিকশা এবং ১ টি হুন্ডা সহ গ্যাসের বোতল পুড়ে চাই হয়ে যায়।
৫ মে (শুক্রবার) সকালে ১০ টায় চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ১১টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। ব্যবসায়ী ও অটোরিকশা শ্রমিকের মাঝে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, ইউপি সদস্য মানিক হোসেন, যুবলীগ নেতা আবু সাইদ তুষার প্রমূখ।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম