
আওয়াজ অনলাইন: করোনার কারণে গত কয়েক ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে এবার আগের মতোই ঈদের দিন বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের দিন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সকাল ১১টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা