
মেহেদী হাসান মামুন: ভোলার তজুমদ্দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসেবে ২হাজার হতদরিদ্রদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন।
এসময় এমপি শাওন বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই সাধারণ জনগণের পাশে থাকে। অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমাদের নেত্রী। শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জন্য এই উপহার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ