
এম এ রাশেদ: বগুড়ায় বিয়ারবাহী একটি প্রাইভেট কারের সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে চালক আহত হয়েছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে শহরের সদর থানার গেটের সামনে এই ঘটনা ঘটে।
আহত চালকের নাম মইনুল ইসলাম। তিনি বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, দুপুরে সাদা রঙের ওই প্রাইভেট কার শহরের প্রধান সড়ক দিয়ে মাটিডালির দিকে যাচ্ছিল। এ সময় বিকট শব্দে গাড়ির পিছনে আগুন ধরে যায়।
পরে দমকল বাহিনীর লোকজন এসে কারটি নিয়ন্ত্রণে নেয়। এ সময় প্রাইভেট কারের চালককে হাসপাতালে পাঠানো হয়। আর কারের ভিতরে কেস ভর্তি বিয়ার পাওয়া যায়। এসব বিষয় নিশ্চিত করেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম।
তিনি জানান, প্রাইভেট কারে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে।
পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর সিলিন্ডার থেকে সব গ্যাস বের করে দেয়া হয়। আব্দুল হালিম বলেন, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম ও গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। সদর থানার (ওসি) নূরে আলম সিদ্দীকী বলেন, প্রাইভেট কারের ভিতরে বিয়ার উদ্ধার হয়েছে।
তবে তার পরিমাণ এখনও নিশ্চিত হয়নি পুলিশ। জব্দ তালিকা করা হচ্ছে। আহত চালকের বিষয়ে ওসি বলেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭