হোম » অন্যান্য বিভাগ » কনস্টেবলকে মারধর : ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আটক ৪

কনস্টেবলকে মারধর : ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আটক ৪

আওয়াজ অনলাইন: পায়ে মোটরসাইকেলের চাকায় আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধর করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সঙ্গীরা। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এ ঘটনা ঘটে বলে জানান আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার।

গোলাম ছরোয়ার বলেন, কনস্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলেন। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটরসাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেওয়ার পরেও তাঁকে মারধর করেছে। পরে স্থানীয়রা এসে কনস্টেবল ভুদেব বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ ৪ জনক আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!