
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের সয়দাবাদের কাশিয়াহাটা গ্রামের কড্ডা টু সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপরে অভিযানে চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, কামারখন্দ উপজেলার চর ধোপাকান্দি গ্রামের মৃত সুজাব প্রামানিকের ছেলে মোঃ খোকন (৪০) সদর উপজেলার কোনাগাতী গ্রামের মৃত বাহার তালুকদারের ছেলে মোঃ মামুন (৩৫)।
আজ রবিবার (২১ জানুয়ারী) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের (ওসি) মোঃ রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কাশিয়াহাটা বাজারের মোঃ কুদ্দুস শেখের কারিমা ইলেকট্রনিক্স দোকানের সামনে কড্ডা টু সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা র্দীঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা