
আওয়াজ অনলাইনঃ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় বোন রহিমা চৌধুরীর স্বামী মোহাম্মদ আসাদউল্লাহ গত শুক্রবার রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
পুরস্কারপ্রাপ্ত পারস্য প্রতিভা গ্রন্থ এবং শাহনামা ও নবীগৃহ সংবাদসহ বহু গ্রন্থ প্রণেতা মোহম্মদ বরকত উল্লাহর ছেলে মোহাম্মদ আসাদউল্লাহ প্রথম জীবনে বেসরকারি চাকরি এবং পরবর্তীকালে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন।
মোহাম্মদ আসাদউল্লাহ তাঁর পিতার নামে সিরাজগঞ্জের শাহজাদপুরের নিজ গ্রাম ঘোষালে ‘সাহিত্যিক বরকত উল্লাহ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন
ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী বাজেটই টেকসই অর্থনীতির রূপরেখা
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে