
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে ঋণ খেলাপির দায়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালী-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মেজর (অবঃ) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
অপরদিকে, দুপুর ২টার দিকে নোয়াখালী-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত