
আওয়াজ অনলাইন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক দেশি সংস্থাগুলোর আবেদনের সময় বাড়িয়ে ১০ ডিসেম্বর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
২৫ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে যেসকল স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেননি, তারা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।
এদিকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের কাছেও আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদন আহ্বান করেছে ইসি। এতে ১২ দেশ ও সংস্থার ৪৪ পর্যবেক্ষক আবেদন জানিয়েছেন। অন্যদিকে ইসির পক্ষ থেকেও ৩৮ দেশ ও সংস্থাকে ভোট দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার