
আওয়াজ অনলাইন: ফায়ার সার্ভিসের কর্মীরা আহত হয়ে দুর্বল হয়ে পড়েছে। এদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সংকটের কারণে আগুন নেভাতে ব্যর্থ হচ্ছে। তাই হাতিরঝিল থেকে পানি নিয়ে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নেভানোর চেষ্টা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার। সকাল ১০টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারকে হাতিরঝিল থেকে পানি নিতে দেখা যায়।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজে যোগ দিয়েছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ভোগান্তিতে পড়ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের কাজে সহযোগিতা করতে বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে হাতিরঝিল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মালামাল পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হয়েছে।
ফায়ার সার্ভিসের কাছে পর্যাপ্ত পানি মজুত না থাকার বিষয়টি ভালোভাবে দেখছে না ভুক্তভোগী সহ আশেপাশের লোকজন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক