
আওয়াজ অনলাইন : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে ছয় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
এনামুর রহমান বলেন, আমরা এ ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের আগাম প্রস্ততি নিয়েছিলাম। প্রায় দশ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছি। তারা সবাই আজ নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।’
ঘূর্ণিঝড়ে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, সরকার ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেবে সরকার।
ছবি: সংগৃহীত।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো