হোম » জাতীয় » ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল

আওয়াজ অনলাইনঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল নামে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী মাঠপর্যায় থেকেও তথ্য নিচ্ছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন।

সবাইকে সেলের হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এগুলো হলো: ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬৯।
সূত্র : এনটিভি

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!