হোম » জাতীয় » আবুল মাল আবদুল মুহিত দেশপ্রেমিক আদর্শ মানুষ ছিলেন-বি. চৌধুরী

আবুল মাল আবদুল মুহিত দেশপ্রেমিক আদর্শ মানুষ ছিলেন-বি. চৌধুরী

আওয়াজ অনলাইনঃ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেছেন, আবুল মাল আবদুল মুহিত একজন উচ্চশিক্ষিত, গুণী ও দেশপ্রেমিক আদর্শ শ্রেণীর মানুষ ছিলেন।

বি. চৌধুরী ও মেজর (অব.) আবদুল মান্নান এক যৌথ শোকবাণীতে বলেন, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর খবর জানতে পেরে আমরা অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হয়েছি। তিনি উচ্চশিক্ষিত, গুণী হৃদয়বান, দেশপ্রেমিক ও একজন আদর্শ শ্রেণীর মানুষ ছিলেন। তাঁর কর্তব্যনিষ্ঠা এবং সততা একটি আদর্শ হিসেবেই বেঁচে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো।

যৌথ শোবাণীতে বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাৎ কামনা করে বলেন, মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আত্মীয়-স্বজন, পরিবার-পরিজনকে শান্তি দিন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!