হোম » জাতীয় » সাত বিভাগে করোনায় কোন মৃত্যু নেই

সাত বিভাগে করোনায় কোন মৃত্যু নেই

আওয়াজ অনলাইনঃ করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯১ জনে। মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া বাকি ৭ বিভাগে কেউ মারা যায়নি।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৯১ জনের।

করোনায় সাত বিভাগে কোন মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৫৪, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। গতকাল ছিলো ১ দশমিক ১২ শতাংশ। এসময় মৃত্যু হয়েছে একজনের।

দেশে করোনার শনাক্তর ৬০৮তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন।

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন।

২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১৫৫ জনের নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। বিপরীতে শনাক্ত হয় ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন। শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ২ শতাংশ।

২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি পুরুষ। সত্তর বছরের বেশি বয়সী ওই ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া বাকি সাত বিভাগে কেউ মারা যাননি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ লাখ ৫৬ হাজার ৫৮০ জনের।
সুস্থ হয়েছেন ২২ কোটি ৬২ লাখ ৯৯ হাজার ৯২৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৯০০ জন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!