
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দু্র রউফ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম আগামী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়েছেন। শনিবার ( ৬ নভেম্বর) তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গত বুধবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু কাশেম তালুকদারের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত অধ্যাপক ড. শেখ আব্দু্র রউফকে আগামী তিন বছরের জন্য নিয়োগ করা হলো। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক