হোম » জাতীয় » ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটির ভোট

২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটির ভোট

আওয়াজ অনলাইন : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। গত ২৯ মার্চ এই ভোট হওয়ার কথা ছিল।

 

করোনাভাইরাসের সংক্রমণের কারণে শেষ সময়ে ভোট স্থগিত করা হয়েছিল। সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটের নতুন তারিখ ঘোষণা করেন।

তিনি জানান, যেসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হয়েছে সেখানে নতুন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সংরক্ষিত ওয়ার্ড-৬, সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

 

প্রার্থীতা প্রত্যাহার করা যাবে৭ জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। / এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!