
চট্টগ্রাম প্রতিনিধিঃ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, ২নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, সাবেক ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম -১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এমপি।
এক শোক বার্তায় সাংসদ নদভী বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাংসদ নদভী মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী