
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার, মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি মাদক বিরোধী অভিযানে চালিয়ে একশত পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৬ নভেম্বর দুপুর একটার সময় বগুড়া জেলার ধুনট থানার চালাপাড়া সাকিনস্থ কেউবাড়ি মোড় হইতে ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের গাজির রহমানের ছেলে ইউসুফ আলী (৩০) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন বিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধুনট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সোমবার তাহাকে আরেকটি মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২