
আওয়াজ ডেক্সঃ বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর অবঃ আবদুল মান্নান।
তিনি বলেন, দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে সাধারণ থেকে এক মহীয়সী নারী তথা দেশনেত্রী হিসাবে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি বিএনপির চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি ধৈর্য্য ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত জাতির কাছে রেখে গেছেন। তিনি ছিলেন পরমতসহিষ্ণু এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। গণতন্ত্র রক্ষায়, প্রতিষ্ঠায় ও অগ্রগতিতে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি আজ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।
তিনি আরো বলেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৭ আগস্ট ঢাকায় বিএনপির সমাবেশে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’ তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিয়ে তিনি একটিও নেতিবাচক মন্তব্য করেননি। তাঁর এ সৌজন্যতাবোধ, পরিমিতিবোধ ও উদারতা রাজনীতিতে একটি উঁচু মানের মানদণ্ড হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে তিনি গভীর শোক প্রকাশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্য তিনি প্রার্থণা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে