
এম হিরন প্রধান: মহাখালী মডেল হাই স্কুলে ২০২৫ সালের ফলাফল প্রকাশ অনুষ্ঠান উজ্জ্বল আয়োজনে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অমিদুর রহমান, গুলশান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার। তিনি শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এড. সেলিনা বেগম, শিক্ষক প্রতিনিধি জিয়াউল হক এবং সাবেক শিক্ষক প্রতিনিধি অমর চন্দ্র দত্ত। তাঁরা শিক্ষার্থীদের অর্জনের প্রশংসা করেন এবং শিক্ষকদের পরিশ্রমকে স্বীকৃতি দেন।
সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মোতালেব হোসেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের যথাযথভাবে পুরস্কৃত করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা এবং আগ্রহ বৃদ্ধি করেছে।
স্কুল কর্তৃপক্ষ এবং অতিথিরা সবাই মিলিতভাবে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করেন এবং আগামী শিক্ষাবর্ষে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক