
আওয়াজ অনলাইন ডেস্ক
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তার ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, “আমার বাবা আর নেই। দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।”
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে নূরুল মজিদকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। শেখ হাসিনা দেশত্যাগের আগের দিন ৪ আগস্ট নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয় এবং আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে