হোম » জাতীয় » পীরগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে ৩শ’৫৪ টি প্রকল্প বাস্তবায়ন

পীরগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে ৩শ’৫৪ টি প্রকল্প বাস্তবায়ন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে দুর্য্যেগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধিনে গত অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো ও রক্ষনাবেক্ষন কর্মসুচীর ব্যাপক উন্নয়ন হয়েছে । এ উন্নয়ন সম্বব হয়েছে উল্লেখিত মন্ত্রনালয় থেকে পীরগঞ্জে প্রায় সোয়া ৬ কোটি টাকা ও ৪শ’ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দে কাজের স্বচ্ছতার কারনে ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিগত ২০২৪-২৫ অর্থ বছরে দুর্য্যেগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় ও সরকারের একাধিক খাত থেকে পীরগঞ্জের উন্নযন খাতে কাবিটা প্রকল্পের জন্য ৬ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা এবং কাবিখা প্রকল্পের জন্য ৪শ’ ১৯ মে,টন খাদ্য শস্য বরাদ্ধ দেয়া হয় । পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের তত্বাবধানে উল্লেখিত বরাদ্দে ৩শ’৫৪ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে । বাস্তবায়িত প্রকল্পের মধ্যে রযেছে পৃথক ২০টি স্থানে ২ হাজার ৩শ’ ৭৮ মিটার সিসি রাস্তা নির্মান, ১শ’৩টি পৃথক স্থানে ৮ হাজার ১২৫ মিটার সলিং রাস্তা নির্মান , ৪টি পৃথক স্থানে ৪শ’৪৩ মিটার ডব্লিউ বিএম নির্মান, ৬টি পৃথক স্থানে ৪ শ’২৪ মিটার এইচ বিবি নির্মান, ২১ টি পৃথক স্থানে ৯শ’৫৮ মিটার গাইড ওয়াল নির্মান, ৩টি পৃথক স্থানে ২শ’৫৬ মিটার ইউড্রেন নির্মান ও ১০ টি পৃথক স্থানে ৫৪ মিটার কালভার্ট নির্মান । এছাড়া উল্লৈখিত উন্নয়ন ছাড়াও ১শ’৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও বিভিন্ন সংগঠনের অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে ।
এদিকে এসব প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতার ব্যাপারে না প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের মতে বিগত কয়েক বছরে প্রকল্পের কাজের ব্যাপারে এত স্বচ্ছতা ছিল না । সংশ্লিষ্ট তৎকালিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনেক ক্ষেত্রে কাজের মান না দেখেই প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত বিল ছাড় করতেন । কিন্তু এবারে তারা সে সুযোগ পাননি । বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বয়ং কিংবা উর্ধতন কর্তৃপক্ষের সমম্বয়ে প্রতিটি প্রকল্প সরেজমিন তদন্ত সাপেক্ষে কাজের স্বচ্ছতা নিশ্চিত করে প্রকল্পের টাকা/খাদ্য শস্য প্রদান করেছেন । যে কারনে প্রকল্পের কাজের গুনগতমান পুর্বের যে কোন সময়ের চেয়ে অনেক উন্নত হয়েছে।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ এর সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি সামগ্রিক কাজের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, এবারে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোন রাজনৈতিক তদবির ছিল না । যে কারনে দীর্ঘ সময় ধরে আমি স্বয়ং প্রতিটি প্রকল্পের কাজের মান যাচাই সাপেক্ষে বিল প্রদান করা হয়েছে। একাধিক সময় সহকারী পরিচালক সামছুল আলম মহোদয়ও একাধিক প্রকল্পের কাজের মান তদন্ত করেছেন। তবে এতে অনেক প্রকল্প চেয়ারম্যান অসন্তষ্ট হয়েছেন । তার পরেও পরবর্তি সময়েও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতার সঙ্গে কাজ বুঝে নেয়ার সাধ্যমত চেষ্টা করব । তবে এ ক্ষেত্রে সকলের সহযোগীতা দরকার ।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, এবারের প্রকল্পে পাঁকাকরণের কাজ বেশী হয়েছে । আমি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছি এবং এবারের কাজ বিগত যে কোন সময়ের চেয়ে অনেক ভাল হয়েছে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!