
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রিয়াংকা দাসের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সুধী সমাজের সদস্যবৃন্দ।
সভায় নবযোগদানকৃত ইউএনও প্রিয়াংকা দাস তার বক্তব্যে বলেন,আপনাদের যার যার সমস্যা সেটা তুলে ধরেন আমি আপনাদের সমস্যা নিজে যে দেখবো বলে আশ্বাস দেন।
জনগণের প্রতি দায় নিয়েই আমি এ দায়িত্বে এসেছি। সুশ স্বচ্ছতা এবং জনগণের কল্যাণে কাজ করাই চরে আমার মল লক্ষ্য।
জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়েই আমি এ দায়িত্বে এসেছি। সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় নলডাঙ্গাকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
সভায় বিভিন্ন ব্যক্তি স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন এবং ইউএনওকে স্বাগত জানান। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, নতুন ইউএনওর নেতৃত্বে নলডাঙ্গা নতুন দিগন্তে এগিয়ে যাবে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে