হোম » জাতীয় » মোরেলগঞ্জে অভিযানে অবৈধ তামাকজাত পণ্য জব্দ

মোরেলগঞ্জে অভিযানে অবৈধ তামাকজাত পণ্য জব্দ

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বাজারজাতকৃত তামাকজাত পণ্যের বিরুদ্ধে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় নিবারক দল অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ বাজারে  এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মূসক ৬.৩ না থাকায় ও নকল ব্যান্ডরোল সন্দেহে বিপুল পরিমাণ বিড়ি-সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য জব্দ করা হয়। এসব পণ্য কোনো ধরনের শুল্ক পরিশোধ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল বলে জানিয়েছে ভ্যাট বিভাগ।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধভাবে উৎপাদন ও বিক্রির মাধ্যমে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি তৈরি হচ্ছে। আটককৃত পণ্যগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনা এবং সরকারের রাজস্ব খাত সুরক্ষায় সহযোগিতার আহ্বান জানান ভ্যাট কর্মকর্তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!