হোম » জাতীয় » বোরহানউদ্দিনের এসিল্যান্ডের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বোরহানউদ্দিনের এসিল্যান্ডের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জেএম. মমিন,বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানকে বোরহানউদ্দিন উপজেলায় বহাল রাখা ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় থানার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রায় দেড় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো: মাকসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্জিনিয়ার আহম্মদউল্যাহ, শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো: নাছির পাটওয়ারী, বোরহানগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম অধ্যক্ষ মাওলানা মো: ইউছুফ শরীফ মিয়াজি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: মইন, বিশিষ্ট ব্যবসায়ী মো: জহিরুল ইসলাম, মো: মিজানুর রহমান, মো: হানিফ, দিলীপ কুমার প্রমূখ। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী বিশ্বাস মানববন্ধনে সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, অসাধারণ গুণের অধিকারী সৎ-সাহসী, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী জনবান্ধন এসিল্যান্ডকে বোরহানউদ্দিন উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তারা। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে বলেও দাবী জানান তারা ৷ অন্যথায় কঠোর আন্দোলনের যাওয়া হবে ৷

অন্যদিকে রোববার (২৪ আগষ্ট)  সকাল ১১টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়। মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে একটি গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়।

মোঃ মেহেদী হাসান গত বছরের ২৪ জুলাই বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। পুলিশ নিস্ক্রিয় তখন নৌবাহিনী নিয়ে সাহসিকতার সাথে জনগণের জান মাল রক্ষা ও অনেক অবৈধ দখল উদ্ধার করে দেন তিনি।

ভূমি অফিসকে দালালমুক্ত করা যেখানে নিজেই শুধু দুর্নীতির বাহিরে নয় কঠোরভাবে মনিটরিং ও শতভাগ শুনানির মাধ্যমে দুর্নীতি ও হয়রানি বন্ধ করেছেন।

সাপ্তাহিক বৃহস্পতিবার জনগণের কাছে এসিল্যান্ডের জবাব নামক উদ্যোগ দিয়ে ভূমি সেবা কে সচ্ছতায় রূপান্তর করা হয়েছে। ভোলার ভাঙ্গন রোধে বালু উত্তোলনে কঠোর ভূমিকায় মোবাইল কোর্ট ও নিয়মিত মামলা দায়ের করেন তিনি। কৃষকের চর ও খাসজমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করেন এ অফিসার। পরিবেশ রক্ষায় ধরিত্রী রক্ষা কর্নার স্থাপন করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বোরহানউদ্দিন উপজেলার সরকারি চাল বিতরণসহ অনন্য কাজে কঠোর নজরদারি করাসহ পৌর প্রশাসক হিসেবে শহরে প্রথমবারের মত ডাস্টবিন বসিয়ে নিয়মিত ময়লা আবর্জনা সংগ্রহ করে পরিবেশ রক্ষা করেন এ অফিসার। এছাড়াও পৌর শহরে অবৈধ টোল আদায় বন্ধ করাসহ চুরি ও মাদক প্রতিরোধে শহর জুড়ে সিসি ক্যামেরা বসানো কাজ শুরু করেছেন এ অফিসার ৷ তাই জনবান্ধব এ কর্মকর্তার বদলী প্রত্যাহার চেয়ে বোরহানউদ্দিন উপজেলায় কর্মস্থল বহালের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন হাজারো মানুষ। এসময় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য; গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানকে সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী, বরিশালে বদলি আদেশ দেওয়া হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বদলি প্রত্যাহার চেয়ে বিভিন্ন ধরনের পোস্ট করা হয় ৷

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!