হোম » জাতীয় » মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউরেকা পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে মুহূর্তেই নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা শুরু হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!