
বখতিয়ার রহমান, পীরগঞ্জ(রংপুর) ঃ
সারা দেশ ব্যাপী চলমান জন্ম ও মৃত্যু নিবন্ধনে রংপুর বিভাগে ২য় স্থান ও সারাদেশে মধ্যে ৫ম স্থান অর্জন করেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা । এ সাফল্যের পিছনে নিরলসভাবে কাজ করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম । তার সঠিক দিকনির্দেশনা অনন্য নেতৃত্ব ও সমন্বিত কার্যক্রমের ফলাফলে এ অর্জন । তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহজালাল ।
স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পীরগঞ্জ উপজেলায় নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২২ দশমিক ৪০ শতাংশ অর্জিত হয়েছে । জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে রংপুরের পীরগঞ্জ উপজেলা । আর প্রথম হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা (১৩৫ দশমিক ২২ শতাংশ) ২য় হয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলা এবং তৃতীয় হয়েছে চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা ।
স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের ফলে এ অর্জন। নিবন্ধন কার্যক্রম সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং, পুরস্কার ভিত্তিক প্রতিযোগিতা, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার ছিল পর্যাপ্ত পরামর্শ স্বরুপ নির্দেশন । আর যার ফলশ্রতিতে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাফল্যের ফলস্বরূপ এ কৃতিত্ব অর্জন হয়েছে ।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম তার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেন, ইউনিয়ন পরিষদের সকলেই আমার এ কার্যক্রমে যথেষ্ট সহযোগীতা করেছেন । তাই এ সফলতা এসেছে । আমি আশা করছি সকলের সহযোগীতায় আগামীতে আরও ভাল করার চেষ্টা করব ।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে