হোম » জাতীয় » জুলাই-গণঅভ্যুত্থানে চকরিয়ার প্রথম শহীদ আহসান হাবীবের কবরে ডিসির শ্রদ্ধা নিবেদন

জুলাই-গণঅভ্যুত্থানে চকরিয়ার প্রথম শহীদ আহসান হাবীবের কবরে ডিসির শ্রদ্ধা নিবেদন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধিঃ
ঐতিহাসিক ২৪ জুলাই গণঅভ্যুত্থানে চকরিয়া উপজেলার প্রথম শহীদ আহসান হাবীব–এর কবর জিয়ারত ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে শহীদ আহসান হাবীবের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) , অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এসময় শহীদের পরিবারের সদস্যবৃন্দও প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আহসান হাবীবের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রশাসনের পক্ষ থেকে শহীদদের আত্মত্যাগকে চির স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। তারা বলেন, “যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ ও আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!