
হাবিবুর রহমান, রবি প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনের ঢাকা-পাবনা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানান। এই কার্যক্রম দুপুর ১২ টা পর্যন্ত চলে। এসময় সম্পূর্ণভাবে যানচলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীদের দাবি প্রতিষ্ঠার দীর্ঘ নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি কেন অনুমোদন হচ্ছে না?
পথ নাটক সম্পর্কে জানতে চাইলে একজন শিক্ষার্থী বলেন, ”এটি আমাদের প্রতিবাদের অন্যতম হাতিয়ার। আমরা মহাসড়কে ক্লাস করেছি, পথনাটক করছি। উপদেষ্টারা কেন দেখেও চোখ বন্ধ করে আছেন? আমাদের দাবি না মানা পর্যন্ত আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। সমস্ত শর্তপূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও বার বার পরিবর্তন করে মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লক্ষ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।
এছাড়ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামী বুধবার (৬ আগস্ট) অবস্থান কর্মসূচি ও শিকলভাঙার গান ও বৃহস্পতিবার (৭ আগস্ট) অবস্থান কর্মসূচি ও অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতি এবং রবিবার (১০ আগস্ট) পূর্ণবেলা প্রশাসনিক কর্মবিরতি, আলোচনা, সেমিনার ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হবে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে