হোম » জাতীয় » রংপুরে রোমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে রোমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

oplus_2

রংপুর ব্যুরো:

রংপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রংপুরের আয়োজনে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুন্থান স্মরণে  রোমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২ আগস্ট) শনিবার বিকাল ৩টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ রমিজ আলম।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার আসিফা আফরোজ আদরী,  রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোঃ নেশারুল হক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!