
রংপুর ব্যুরো:
রংপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রংপুরের আয়োজনে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুন্থান স্মরণে রোমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২ আগস্ট) শনিবার বিকাল ৩টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ রমিজ আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার আসিফা আফরোজ আদরী, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোঃ নেশারুল হক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো