হোম » জাতীয় » ঈদে বিনামূল্যে চাল পাবে কোটি পরিবার: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

ঈদে বিনামূল্যে চাল পাবে কোটি পরিবার: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

আওয়াজ ডেস্ক : ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে এ কর্মসূচির আওতায় ৫০ লাখ এবং ঈদে বিনামূল্যে কোটি পরিবার চাল পাবে বলেও জানান উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিল এ দুই মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার আরও বলেন, আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে অর্থাৎ জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!