হোম » জাতীয় » ইসি গঠনে বৈঠকে বসছে সার্চ কমিটি

ইসি গঠনে বৈঠকে বসছে সার্চ কমিটি

নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসছে। বৈঠকে সার্চ কমিটির সব সদস্যরা উপস্থিত থাকবেন।

রোববার (৩ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে এ বৈঠক হবে। ২৯ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পাঁচ নির্বাচন কমিশনার (ইসি) পদে প্রার্থী সুপারিশের দায়িত্ব পায় সার্চ কমিটি। দায়িত্ব পাওয়ার পর এটি তাদের প্রথম বৈঠক হতে চলেছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব সাংবাদিকদের ব্রিফ করবেন।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের এক মাস পর গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করলে নির্বাচন কমিশনারের পদগুলো শূন্য হয়। এরপর ২৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার দেশের নির্বাচনী কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠন তদারকির জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে।

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!