
গত আগস্ট মাসের বেতন ১৫ সেপ্টেম্বর পরিশোধ করার কথা ছিল। মালিকপক্ষ এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি। বাধ্য হয়ে আজকে শ্রমিকরা গার্মেন্টসের ভেতরে কাজ বন্ধ করে বসেছিল। পরে বেতন আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বকেয়া বেতন আদায়ের দাবিতে রাজধানীতে সড়কে অবস্থান নিয়েছেন যমুনা ফ্যাশনওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের দাবি, আজকের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল হক গণমানুষের আওয়াজকে বলেন, রূপনগরের শ্রমিকরা বকেয়া বেতন ও বিভিন্ন সুবিধার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। এখন শিয়ালবাড়ী মূল সড়ক ছেড়ে দিয়ে রাস্তার পাশে বসে আছেন আন্দোলনরত শ্রমিকরা। তিনি আরও বলেন, সকাল সোয়া ৯টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। তবে তারা কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ভাঙচুর করেননি। তাদের বুঝিয়ে কারখানায় পাঠানোর চেষ্টা চলছে।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে