
অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই প্রথম সচিবদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নেই। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত ৮ আগস্ট। এরপর এটিই সচিবদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বৈঠক।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো