
সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর আওতাধীন দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন বাবদ ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকার চেক জমা দিয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ছয়টি চেক উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আজ বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থা চেকগুলো জমা দিয়েছে।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো