হোম » সারাদেশ » বন্যার্তদের মাঝে অনামিকা আজম ফাউন্ডেশন

বন্যার্তদের মাঝে অনামিকা আজম ফাউন্ডেশন

চাটখিল প্রতিনিধিঃ চাটখিলে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন অনামিকা আজম ফাউন্ডেশন। কয়েকদিন ধরে দেশে বিপর্যস্ত ১১টি জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ ক্রমান্বয়ে বাড়ছে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা জেলা গুলো বানভাসি মানুষ বেশি দুর্ভোগ পোহাচ্ছে। এসব জেলার পানি নামছে ধীর গতিতে।

গত কয়েকদিন ধরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দরা বিভিন্ন এলাকায় বান বাসি ও বন্যার্তদের মাঝে কোমর সমান পানিতে নেমে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন।

নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলা সহ চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন আলোচিত সমাজসেবী সংগঠন অনামিকা আজম ফাউন্ডেশন । দেশের বিপর্যয় ক্লান্তি লগ্নে  চাটখিলের আলোচিত বীর উত্তম মুক্তিযোদ্ধা শহীদ আলী আজম খোকার সুযোগ্য কন্যা অনামিকা আজম। অনামিকা আজম বলেন সম্প্রতি দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যার বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত লাখো মানুষ।নোয়াখালী জেলা চাটখিল নিজ এলাকার মানুষের জন্য সবসময় কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন তিনি, এবং আরো বলেন বন্যা দুর্গত  এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন।

-মোঃ মনির হোসেন সোহেল-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!