
বিশ্বের পানিসম্পদের মূল্যায়ন এবং সেগুলোর সুরক্ষা ও ব্যবহার নিশ্চিত করতে একটি ন্যায়সংগত ব্যবস্থা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে প্রচুর পরিমাণে প্রযুক্তি, উদ্ভাবন এবং মানবসম্পদ রয়েছে, যা বিশ্ববাসীর কল্যাণে কাজে লাগানো ও ভাগাভাগি করা উচিত। প্লাস্টিকদূষণ রোধে বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা একটি উচ্চাভিলাষী গ্লোবাল প্লাস্টিক চুক্তির জন্য সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পেয়েছি। প্লাস্টিকদূষণ রোধের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
বুধবার (২৮ আগস্ট) কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠানরত ‘মিনিস্টেরিয়াল কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া’য় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশকে তাদের শেয়ার করা সম্পদ, যেমন যৌথ নদী ও বন, রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করতে হবে। বায়ুদূষণসহ অন্যান্য সাধারণ উদ্বেগগুলোর সমাধান করতে হবে। বাস্তব সময়ের তথ্য সংগ্রহ ও সর্বোত্তম অভ্যাসগুলো শেয়ার করার মাধ্যমে বায়ুদূষণ থেকে মুক্তি পেতে সক্ষম হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, এই অঞ্চলের একটি টেকসই ভবিষ্যতের জন্য সিআইসিএর মধ্যে একসঙ্গে কাজ করতে হবে। গ্রাম ও শহরের প্রতিটি নারী ও পুরুষের এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশগত ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শূন্য কার্বন ভবিষ্যৎ অর্জনের জন্য সম্মিলিতি প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে