হোম » জাতীয় » বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় সুইজারল্যান্ড

বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় সুইজারল্যান্ড

৫ আগস্ট ছাত্রজনতার কোটা সংস্কারের পাশাপাশি দেশের সকল পেশা শ্রেণির মানুষ যে গণজোয়ার তৈরি করেছিলো তারই ধারাবাহিকতায় ড. মুহাম্মাদ ইউনুস দেশের শাসন ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের দেশে সমর্থন থাকলে বিদেশীদের খুব একটা সাড়া এখনো পাওয়া যাচ্ছে না। যদিও ভারত ও চীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী তারপরও ধোঁয়াশা থেকে যায়। তবে আশার কথা হলো সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি। একই সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানিতে বেশ ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জানান, বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে এটি আরও ত্বরান্বিত করে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানিতে বেশ ভূমিকা রাখতে পারে। তিনি জানান, বাংলাদেশের ছাত্র-জনতা যে আশা আকাঙ্ক্ষায় গণঅভ্যুত্থান করেছে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও ড. শাহ মো. হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!