হোম » জাতীয় » বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদি-বাইডেনের ফোনালাপ

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদি-বাইডেনের ফোনালাপ

৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার মধ্যদিয়ে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সীমাহীন দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ঘুষ ইত্যাদি সরকারি প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ দূষিত হয়েছে। এর সাথে রয়েছে সীমাহীন বৈদেশিক ঋণের বোঝা। এর মধ্যে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বাংলাদেশের এই সংকটকালীন মুহূর্তে ভারত যে অবন্ধু সুলভ আচরণ করছে তা দেশের জনমনে উদ্বেগ তৈরি করেছে। ভারত বিভিন্নভাবে এদেশের বলয় তৈরি করে স্বার্থ হাসিল করতে চায়।  সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা  হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে লিখেছেন, আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হলো। আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয়ে মতের আদান-প্রদান হয়েছে। ইউক্রেনে যাতে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরে সেজন্য ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে তাকে জানিয়েছি।

মোদি আরও লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। সেখানেও পরিস্থিতি দ্রুত যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষার বন্দোবস্ত করা নিয়েও কথা হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পোল্যান্ড ও  ইউক্রেন সফরে গিয়েছিলেন। ফিরে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!