হোম » জাতীয় » পুলিশের আলোচিত ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসর

পুলিশের আলোচিত ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসর

২১ আগস্ট বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন তিনটিতে স্বাক্ষর করেন।

কর্মকর্তারা হলেন- পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান ও পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন।
-নিজস্ব প্রতিবেদক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!