হোম » জাতীয় » প্রধান উপদেষ্টার সাথে নারী নেতারা বৈঠকে বসেছেন

প্রধান উপদেষ্টার সাথে নারী নেতারা বৈঠকে বসেছেন

আজ ২০ আগষ্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিভিন্ন সেক্টরের ১৭ জন নারী প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ড. মুহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে নারী প্রতিনিধিদের সঙ্গে
আজকে বৈঠক করছেন।

বৈঠক সূত্রে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া বিভিন্ন দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হতে পারে।

-নিজস্ব প্রতিবেদক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!